আমাদের সম্পর্কে

আমরা আমাদের নিজস্ব ফার্মে মাশরুম, সরিষার তেল, মসলা, মধু, বাদাম ইত্যাদি উৎপাদন ও প্রক্রিয়াজাত করে থাকি । আমরা সর্বদা পণ্যের মান ও গুণগতমান বজায় রাখাকে অগ্রাধিকার দিই । যে সব পণ্য আমরা নিজেরা উৎপাদন করি না, সেগুলো নিকটবর্তী কৃষকদের কাছ থেকে সংগ্রহ করি । এ ক্ষেত্রে আমরা তাদের উৎপাদন প্রক্রিয়া শুরু থেকেই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করি । চাষী যদি আমাদের নিয়মকানুন মেনে চলে এবং আমাদের গুণগতমানের মানদণ্ডে উত্তীর্ণ হয়, তবেই আমরা সেই পণ্য সংগ্রহ করি । সঠিক মানের, রাসায়নিকমুক্ত ও ভেজালমুক্ত পণ্য আপনার হাতে পৌঁছে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।

প্রাকৃতিক ও অর্গানিক পণ্য সরবরাহ

এছাড়া আমরা বিভিন্ন প্রাকৃতিক ও অর্গানিক পণ্য সরবরাহ করি, যেমন: খেজুর, মধু, আচার, বাদাম, মসলা, মৌসুমি ফল, ভেষজ উদ্ভিদ, হারবাল ওষুধ ও বিভিন্ন অর্গানিক খাদ্যপণ্য । আমাদের সব পণ্য সরাসরি উৎপাদক থেকে সংগ্রহ করা হয় এবং প্রতিটি ধাপে আমরা গুণগতমানের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিই । বিশুদ্ধতা, সততা এবং গ্রাহক সন্তুষ্টির প্রতি আমাদের প্রতিশ্রুতি অটুট।

অর্গানিক অ্যাগ্রো বিডি — প্রাকৃতিক, নিরাপদ ও বিশ্বাসযোগ্য পণ্যের নাম।

সততাই আমাদের অঙ্গীকার।

আমাদের পরিচালকবৃন্দ